আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

৪০ বাস নিয়ে সিলেট শহরে শুরু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’

৪০ বাস নিয়ে সিলেট শহরে শুরু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’

পরিবহন ভোগান্তি হল সিলেট নগরবাসীর  একটি অন্যতম ঝন্ঝাট। তাই পরিবহন ভোগান্তি নিরসন ও এ খাতে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই ‘নগর এক্সপ্রেস’ নামের বাস সার্ভিস চালু হচ্ছে । ৪০টি বাস নিয়ে শুরু  হওয়া এই বাস সার্ভিস চলবে চারটি রুটে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এমন তথ্য জানিয়েছেন। গতকাল রাতে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমন তথ্য জানান তিনি।

‘নগর এক্সপ্রেস’ বাস মালিক সমিতির সদস্য মাহবুবুল হক চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে মেয়র আরিফ বলেন, ‘‘নগর এক্সপ্রেস’ শুরুতে টুকেরবাজার থেকে হেতিমগঞ্জ, সুরমা মার্কেট থেকে রশিদপুর, টুকেরবাজার থেকে বটেশ্বর ও এয়ারপোর্ট থেকে হাজীগঞ্জ রুটে চলবে। প্রথম ছয় মাস টিকিট কেটে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা থাকলেও পরে ডিজিটাল পেমেন্ট দিয়ে বাসে যাতায়াত করতে পারবেন নগরবাসী।’

নগরীর ভেতরে বাসগুলো চলাচলের জন্য আলাদা ‘ইমার্জেন্সি লেন’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি জানান, এই লেনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলতে দেওয়া হবে না।

এছাড়া নগরবাসীর জন্য সুলভ মূল্যে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণে এটি নতুন মাত্রা যোগ করবে বলেও জানান তিনি। নিটোল টাটার সাপোর্টে স্থানীয় ব্যবসায়ীদের মালিকানাধীন একটি মালিক সমিতির মাধ্যমে এটি পরিচালিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিটোল টাটার কর্মকর্তা ও জালালাবাদ মটর্সের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী, আব্দুল মুক্তাদির, সৈয়দ মিছবাহ উদ্দিন, এটিএম শুয়েব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আব্দুর রহমান জামিলসহ নগর পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা। পরে মেয়রসহ সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত