আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মালয়েশিয়ায় মেয়র আরিফের ফ্লাইটে দুইবার যান্ত্রিক ত্রুটি

মালয়েশিয়ায় মেয়র আরিফের ফ্লাইটে দুইবার যান্ত্রিক ত্রুটি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে দ্বিতীয়বারের মতো উড়তে ব্যর্থ হয়েছে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট। আজ দুপুরে ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারেনি বিমানটি। ফলে মালয়েশিয়া থেকে আসার পথে পরপর দু’বার উড্ডয়নে ব্যর্থ হলো মেয়র আরিফের ফ্লাইট।
অবশেষে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী এ কথা জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকা ফেরার পথে অল্পের জন্যে ভয়াবহ বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পান মেয়র ও তার সফরসঙ্গীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন মেয়র। রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বার বার উড্ডয়নের চেষ্টা করেও পাইলট ব্যর্থ হন। এ সময় বিকট শব্দ হতে থাকে, এতে যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। প্রায় দু’ঘন্টা রানওয়েতে রেখেই এয়ারলাইন্সের প্রকৌশলী টিম উড়োজাহাজটি মেরামতের চেষ্টা করেন।
পুরোটা সময় উড়োজাহাজের ভেতরে যাত্রীরা আতংকে সময় কাটান। পরে ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত