আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

২ ঘন্টা লাইনে দাড়িয়ে এক কেজি পেঁয়াজ কিনলেন সিলেটের মেয়র

২ ঘন্টা লাইনে দাড়িয়ে এক কেজি পেঁয়াজ কিনলেন সিলেটের মেয়র

প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক কেজি পেঁয়াজ কিনেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার বেলা পৌনে ২টার দিকে তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাক থেকে ৪৫ টাকা দরে এক কেজি পেঁয়াজ কেনেন।

এর আগে বেলা ১২টায় নগরের ক্বিনব্রিজের নিচে ট্রাকসেলের লাইনে দাঁড়ান মেয়র আরিফ। এসময় মেয়রকে দেখে অনেকটাই অবাক হন সাধারণ ক্রেতারা। মেয়র লাইনে দাঁড়ানোর পর সিসিকের কয়েকজন কাউন্সিলরও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করেছেন।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আমার নিজেরও ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের জন্য মানুষ অস্থির। আমার ঘরেও নেই পেঁয়াজ। ৪৫ টাকায় টিসিবি পেঁয়াজ বিক্রি করছে খবর পেয়েই এখানে আসি। এখন জনসাধারণের সাথে আমিও পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছি।’

উল্লেখ্য, সোমবার সকাল থেকে নগরীর রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে ক্বীনব্রিজ মোড়ে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। আদালতের নির্দেশনা অনুসারে র‌্যাবের অভিযানে আটক ভারত থেকে অবৈধপথে আসা ৭ টন পেঁয়াজ সেখানে বিক্রি করা হয়

শেয়ার করুন

পাঠকের মতামত