আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সরছে ঝুলে থাকা তার আর বৈদ্যুতিক খুঁটি, দেশের প্রথম ‘স্মার্ট সিটি’ হতে যাচ্ছে সিলেট

সরছে ঝুলে থাকা তার আর বৈদ্যুতিক খুঁটি, দেশের প্রথম ‘স্মার্ট সিটি’ হতে যাচ্ছে সিলেট

বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেট সুপরিচিত চা-বাগান, পাহাড় টিলা এবং মাজারের শহর হিসেবে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ বেড়াতেও যান এই শহরে।

কিন্তু হঠাৎ করেই ভিন্ন একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনায় এসেছে এই শহর। ডিজিটাল স্মার্ট প্রকল্পের অধীনে সিলেটই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ঝুলে থাকা তার আর বৈদ্যুতিক খুঁটিবিহীন শহর।

ইতোমধ্যে শহরের দরগা গেইট এলাকার সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে সব তারের জঞ্জাল ও বিদ্যুতের খুঁটি।

ফলে পুরো এলাকাটি পেয়েছে একটি ভিন্নরূপ, বলছেন শহরটির একজন অধিবাসী কানিজ ফাতেমা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বিবিসিকে বলছেন, পাইলট প্রকল্পের অধীনে দরগা গেইট থেকে আম্বরখানা সড়ক সহ দরগা এলাকা থেকে সব বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়া হয়েছে।

‘পুরো এলাকা এখন দৃষ্টিনন্দন রূপ পেয়েছে। পর্যায়ক্রমে পুরো শহর থেকে তার আর খুঁটি সরিয়ে নেয়া হবে। বিদ্যুতসহ সব পরিষেবার লাইন নেয়া হবে মাটির নিচ দিয়ে। এ কার্যক্রম এখন চলমান রয়েছে’।

তিনি বলেন মাজার এলাকায় কাজ শেষ হয়েছে এবং বাকী কাজ চলছে। বিদ্যুৎ বিভাগ তাদের খুঁটি ও তার সরিয়ে মাটির নীচে প্রতিস্থাপন করছে আর সিটি কর্পোরেশন তাতে সহযোগিতা করছে বলছে জানান তিনি।

কর্তৃপক্ষ যে পরিকল্পনা নিয়েছে তাতে মাজার এলাকা, আম্বরখানা থেকে বন্দর বাজার, জিন্দাবাজার থেকে চৌহাট্রা পর্যন্ত আবার চৌহাট্রা থেকে বাগবাড়ী এবং শাহজালাল উপশহরের কয়েকটি ব্লক এ প্রকল্পের আওতায় খুঁটি ও তারমুক্ত করার কাজ চলছে।

পূর্ব দরগা গেইট থেকে শাহজালাল মাজার পর্যন্ত - পুরো মাজার এলাকা হয়ে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়ক খুঁটি ও তারমুক্ত হয়ে যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত