আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনাভাইরাস: সিলেটজুড়ে কোয়ারেন্টাইনে ১২১৪ জন

করোনাভাইরাস: সিলেটজুড়ে কোয়ারেন্টাইনে ১২১৪ জন


সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে এ বিভাগে সন্দেহভাজন এক হাজার ২১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান গতকাল শুক্রবার বিকালে গণমাধ্যমকে জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ৩৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তন্মধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১০১ জন এবং হবিগঞ্জে ৭৯ জন কোয়ারেন্টাইনে আছেন।
তিনি জানান, সিলেট বিভাগের সিলেট জেলায় ৬৮২ জন, সুনামগঞ্জ জেলায় ৯১ জন, মৌলভীবাজার জেলায় ৩১৭ জন এবং হবিগঞ্জে ১২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসব ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী। বাকিরা তাদের পরিবারের সদস্য।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখছে। যারা বিদেশ থেকে আসছেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তবে বিদেশফেরত ব্যক্তিরা কোয়ারেন্টাইনে থাকছেন না বলেও অভিযোগ আছে। এরকম কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যে জরিমানাও করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত