আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বর কোয়ারেন্টাইনে, নববধূ পিত্রালয়ে

বর কোয়ারেন্টাইনে, নববধূ পিত্রালয়ে


সিলেটের কানাইঘাটে বিয়ে করে বিপাকে পড়েছেন প্রবাস ফেরত এক যুবক।  শিব্বির আহমদ নামের ওই প্রবাসী যুবকের বিয়ের অনুষ্ঠানের খবর জানতে পেরে হস্তক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। বরকে হোম কোয়ারেন্টাইনে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।  নববিবাহিত বধূকে নিজ ঘরে আনতে পারবেন না তিনি। নববধূ পিত্রালয়ে থাকবেন। আগামী ২৫ মার্চের পর যুবকের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের আলামত পাওয়া না গেলে তখনই কেবল পাত্রীকে নিজ বাসস্থানে আনতে পারবেন।
বিদেশ ফেরত প্রবাসী শিব্বির আহমদ কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিউ বাউরভাগ পশ্চিম গ্রামের শফিকুল হকের ছেলে। এই যুবক গত ১১ মার্চ মধ্যপ্রাচ্য থেকে দেশে এসেছেন। নিয়ম অনুযায়ী যেখানে তার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, সেটা না করে আনন্দ-উৎসব করে বিয়ের আয়োজন করেছেন। তার বিয়ে অনুষ্ঠানের নির্ধারিত তারিখ ছিল গতকাল শুক্রবার।  এ উপলক্ষে কনের পিত্রালয়ে তথা কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের আজির উদ্দীনের বাড়িতে বিয়ে ও ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরযাত্রী দল নিয়ে কনের পিত্রালয়ে গিয়ে আয়োজন সম্পন্ন করে পাত্রীকে সাথে নিয়ে আসার কথা ছিল শিব্বিরের। বর সেজে কনের পিত্রালয়ে যাবার সকল আয়োজনও তিনি সম্পন্ন করেছিলেন।
সংবাদ পেয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। বরকে কনের পিত্রালয়ে যেতে নিষেধ করেন এবং হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন নির্দেশের পর কনের পিত্রালয়ে বরের অনুপিস্থিতে বিয়ের আয়োজন সম্পন্ন হয় তথা বিয়ের আকদ পড়ানো হয়। ২৫ তারিখের পর মেডিকেল রিপোর্টের পরই কেবল বাকি অনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ওই যুবক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই যুবক নির্দেশ না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিব্বির হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত