আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যেভাবে দাফন হলো আইসোলেশনে থাকা সিলেটের সেই নারীর

যেভাবে দাফন হলো আইসোলেশনে থাকা সিলেটের সেই নারীর

সিলেটে বিদেশ ফেরত আইসোলেশনে মারা যাওয়া সেই নারীর দাফন সম্পন্ন হয়েছে।রোববার (২২ মার্চ)দুপুরে দিকে নগরীর মানিকপীর (র.) মাজারের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
 
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৌমেন মৈত্র বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এর আগে মরদেহ দাফনের জন্য সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ড্রেজার দিয়ে ওই গোরস্থানে কবর খোঁড়া হয়। বেলা একটার দিকে মরদেহ একটি অ্যাম্বুলেন্স করে সেখানে নিয়ো যাওয়া হয়। এরপর দাফন করা হয়েছে।

সিলেট সিটি করেপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সিসিকের তত্ত্বাবধানেই ওই নারীর দাফন করা হয়েছে। আমরা সব নিয়মাবলী মেনে এবং সর্বোচ্চ সতর্কতায় মৃত রোগীর দাফন কার্যক্রম সম্পন্ন করেছি।

তিনি বলেন, তবে বাইরের কিছু লোকজন বাধা স্বত্ত্বেও গোরস্থানে ঢুকে পড়ে।এসব বিষয়ে আসলে আমাদের সবাইকে সতর্ক হতে হবে।

এর আগে যুক্তরাজ্য ফেরত ষাটোর্ধ্ব ওই নারী ২২ মার্চ ভোররাত ৩ টার দিকে নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে ওই নারী দেশে ফেরেন। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট হলে ২০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।

সূত্রমতে, ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা শনাক্তে শনিবার (২১ মার্চ) ঢাকা থেকে আইইডিসিআর-এর লোকজন এসে রক্ত নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

ওই হাসপাতালে সৌদিফেরত এক নারী ও এক কিশোরসহ এখনও তিনজন চিকিৎসাধীন বলে জানায় হাসপাতাল সূত্র।

সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শনাক্তের আগেই ওই নারীর মৃত্যু হয়। এ কারণে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি না- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

পাঠকের মতামত