আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে করোনাভাইরাস সচেতনতায় হাতধোয়া কর্মসূচি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত- ২০

সিলেটে করোনাভাইরাস সচেতনতায় হাতধোয়া কর্মসূচি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত- ২০

সিলেটে করোনাভাইরাস সচেতনতায় হাতধোয়া কর্মসূচি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই দফা পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা রাতে নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বিকালে ৯ নং ওয়ার্ডের এতিম স্কুল রোডের কিছু যুবক করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাতধোয়া কর্মসূচি ও জীবাণুনাশক স্প্রে করে আসা-যাওয়া মানুষের মাঝে।

এসময় পশ্চিম কাজলশাহ এলাকার গিয়াস মিয়া নামের এক ব্যক্তির হাতে স্প্রে দিতে গেলে তিনি তাদেরকে গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে পশ্চিম কাজলশাহ এলাকার বাসিন্দা ও এতিম স্কুল এলাকার বাসিন্দাদের মধ্যে এক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর জেরে সন্ধ্যার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় এতিম স্কুল রোডের জুমন, শরীফ, হিমেল, নাহিদের নেতৃত্বে বেশ কিছু যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়াস মিয়ার বাসায় হামলা চালায়। ভাঙচুর করে কয়েকটি দোকান।

একপর্যায়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে অন্তত ২০ জন আহত হন।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা যুগান্তরকে বলেন, এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রমমান কামরান ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক।

তারা দুপক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এখনও কোনোপক্ষই থানা অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব বলে জানান ওসি।



এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত