আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে আইসোলেশনে নেয়ার পর কিশোরীর মৃত্যু

সিলেটে আইসোলেশনে নেয়ার পর কিশোরীর মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়ার আড়াই ঘণ্টা পর এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ কিশোরী। গত দুই মাস ধরে লান্স ও হার্টের সমস্যায় ভুগছিলেন ওই কিশোরী।

এ ছাড়া ওই আইসোলেশনে থাকা ৫ জনের ৩ জনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। দু'জন চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থাও ভালো।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন শামসুদ্দিন হাসপাতালের অধীক্ষক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।

তিনি বলেন, কিশোরী ভর্তি হওয়ার পরপরই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখে অক্সিজেন ও অন্যান্য সাপোর্ট দেন। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। দুই মাস আগে থেকেই লান্স ও হার্টের সমস্যায় তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল।

ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বলেন, আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, সে কোনো বিদেশির সংস্পর্শে যায়নি। সে জন্য তার করোনা পরীক্ষার দরকার নেই। কারণ আমাদের চিকিৎসকরা এটিকে স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন। আমরা কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবার স্বাভাবিক প্রক্রিয়ায় লাশ দাফন করবেন।

নমুনা রাখার দরকার নেই জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বলেন, আমরা তার নমুনা রাখব না। কারণ এটি স্বাভাবিক মৃত্যু।

এ দিকে সিলেটে শামসুদ্দিন হাসপাতালের করোনাভাইরাস সন্দেহভাজন ইউনিটে ৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। সোমবার পর্যন্ত হাসপাতালে ৫ জন রোগী ছিলেন।

তাদের মধ্যে ৩ জনের নমুনা সংগ্রহ করে রোববার ঢাকায় পাঠানো হয়। তাদের ৩ জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর তারা এখন অনেকটা সুস্থ। তাই তাদের বাসায় পাঠানো হবে। বাকি দুইজনের শারীরিক অবস্থাও ভালো, তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন শামসুদ্দিন হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র।

এ ছাড়া সিলেট বিভাগে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরও ৩০ জনকে। তবে সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে কোয়ারেন্টিনে নেয়ার প্রয়োজন হয়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ৩ হাজার ৬২ জনকে। এদের মধ্যে ১ হাজার ৮২৯ জনকে এখন পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত