আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নগরীতে তালিকাভুক্ত ছিনতাইকারীসহ আটক ৩

নগরীতে তালিকাভুক্ত ছিনতাইকারীসহ আটক ৩

নগরীতে পুলিশের তালিকাভুক্ত অপরাধী দুর্ধর্ষ ছিনতাইকারী মোশাহিদ খানসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মোশাহিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্যে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে সে শাহপরান থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে শহরতলীয় ছিরামপুর এলাকায় অভিযান চালায় শাহপরান থানা পুলিশ। এ সময় ছিরামপুর পয়েন্টে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত অপরাধী মোশাহিদ খানকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশাহিদ জকিগঞ্জের মুহিতপুরের মৃত ক্বারী সিরাজ আহমদের পুত্র। বর্তমানে সে শাহজালাল উপশহরের সি ব্লকে বসবাস করছিল। মোশাহিদ ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চুরির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনার গোপনে ধারণকৃত ভিডিওতে মোশাহিদসহ ৯ ছিনতাইকারীকে শনাক্ত করেছে পুলিশ। নগরীর উপশহরে গড়ে ওঠা সংঘবদ্ধ অপরাধী চক্রের অন্যতম হোতা মোশাহিদ জাল সার্টিফিকেট দিয়ে সিলেট সরকারী তিব্বিয়া কলেজে ভর্তি হয়েছিল। সার্টিফিকেট বিক্রির সাথে জড়িত এক হাকিমের (যিনি তিব্বিয়া কলেজে অনারারী প্রভাষক হিসেবে কর্মরত) সহায়তায় তিব্বিয়া কলেজে ভর্তি হলে ও সার্টিফিকেট জাল প্রমাণ হওয়ায় গত বছর তার ভর্তি বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। উপশহরে সংঘটিত ছিনতাইয়ের ঘটনাসমূহে সরাসরি অংশ নিত মোশাহিদ। উপশহরে তার এক দলীয় ‘বড় ভাই’ রয়েছে। এই বড় ভাইয়ের সহায়তায় সে অপরাধ করে আসছিল বলে জানায় পুলিশ। এদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে মোশাহিদকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে সে শাহপরান থানা পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছে। সম্প্রতি শিবগঞ্জের মনোয়ার সিএনজি স্টেশনের সামনে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল (পালসার) উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে, একই রাত ১১টায় শাহপরান থানার মুরাদপুর পয়েন্টে অভিযান চালিয়ে আরেক ছিনতাইকারী আবুল হাসনাত সিদ্দিকীকে (৩২) গ্রেফতার করে পুলিশ। সে জকিগঞ্জের রারাই গ্রামের আবুল খায়ের সিদ্দিকীর পুত্র। বর্তমানে নগরীর উপশহরের বি ব্লকে বসবাস করে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করছিল বলে পুলিশ জানিয়েছে। গতকাল হাসনাতকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গ্রেফতারকৃত মোশাহিদ ও হাসনাত ছিনতাই মামলার আসামী। তবে মোশাহিদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। আদালত তাকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন। তার কাছ থেকে উপশহরসহ শহরের অপরাধী চক্রের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। এছাড়াও নগরীর মেন্দিবাগ থেকে ইসমাইল হোসেন পাপ্পু নামের আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে কানাইঘাট উপজেলার গড়াই গ্রামের মুজিবুর রহমানের পুত্র। বর্তমানে শাহজালাল উপশহরের ডি ব্লকে বসবাস করে অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে শাহপরান থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানিয়েছেন। তিনি জানান, গতকাল তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


শেয়ার করুন

পাঠকের মতামত