আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কিবরিয়া হত্যা মামলা হারিছ চৌধুরীসহ ১০ আসামীর মালামাল ক্রোক

কিবরিয়া হত্যা মামলা হারিছ চৌধুরীসহ ১০ আসামীর মালামাল ক্রোক

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক

সচিব হারিছ চৌধুরীসহ ১০ পলাতক আসামীর মালামাল ক্রোক করা হয়েছে। আদালত এবার এ

মামলার পলাতক আসামীদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। গতকাল

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা এ আদেশ দেন। এ মামলার

শুনানির জন্য আগামী ২ জুন পরবর্তী তারিখ ধার্য করা হয় । আদালত সূত্রে জানা যায়, কিবরিয়া

হত্যা মামলার নির্ধারিত তারিখে গতকাল বৃহস্পতিবার বিচারক পলাতক আসামীদের নামে পত্রিকায়

বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এদিকে এই মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিন্ত্রী

লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ

কোন আসামীকে গতকাল আদালতে হাজির করা হয়নি। তবে মামলায় প্রথম চার্জশীটভুক্ত ৮ আসামী

গতকাল আদালতে হাজিরা দেন। তারা হলেন, জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের সাবেক কেন্দ্রীয়

সভাপতি আবদুল কাইয়ুম, বিএনপি কর্মী আয়াত আলী, সেলিম আহমেদ, সাহেদ আলী, জয়নাল

আবেদীন জালাল, জমির আলী, জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদল কর্মী মহিবুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরই

মামলাটি চলে যাবে জেএম শাখায়। সেখান থেকে মূখ্য বিচারিক হাকিম মামলাটি সিলেটের দ্রুত

বিচার ট্রাইবুনালে বিচারের জন্য প্রেরণ করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত