আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিনা টিকেটে প্রবেশে বাধা: ছাত্রলীগের হামলায় আহত ৩

বিনা টিকেটে প্রবেশে বাধা: ছাত্রলীগের হামলায় আহত ৩

চারিদিকে ছাত্রলীগের প্রতি ঘ্রিনার ধ্বনি

সিলেটে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকেট ছাড়া প্রবেশে বাধা দেয়ায় আয়োজকদের তিনজনকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
 
হামলায় বেসরকারি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র লোকমান হোসেন নকিব (২৩) ও বিবিএ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ সায়মন মিয়া (২২) ও সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হামলায় আহত রজত জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন ফ্লেইমস-এর কনসার্ট চলাকালে ছাত্রলীগ কর্মী পারভেজ ও তার সহযোগীরা টিকেট ছাড়া হলে ঢুকতে চায়। আয়োজকরা বাধা দিলে কিছুক্ষণ পর পারভেজের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন সশস্ত্র ছাত্রলীগ কর্মী এসে হলের বাইরে থাকা ফ্লেইমস কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় লোকমান ও সায়মন ছুরিকাহত হন। কনসার্ট শেষে একই মিলনায়তনে সিলেটের জালালাবাদ এসোসিয়েসনের শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করেন সংগঠনের কর্মীরা। শুক্রবার বিকালে শিক্ষাবৃত্তির ওই অনুষ্ঠান হওয়ার কথা, যার সঞ্চালনার দায়িত্ব ছিল রজতের ওপর। প্রস্তুতির কাজ দেখতে রজতসহ সংগঠনের কয়েকজন রাতে মিলনায়তনে যান। রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কর্মীরা আবারও সেখানে হামলা চালায় এবং রজতসহ কয়েকজন সংস্কৃতিকর্মীকে মারধর করে।
 
এ বিষয়ে পুলিশের সহকারী কমিশনার সাজ্জাদুল হাসান বলেন, ‘হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা আছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’
 
জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার বলেন, ‘হামলাকারীরা ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আটক করার জন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’


শেয়ার করুন

পাঠকের মতামত