আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট নগরীর গ্যাস লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেট নগরীর গ্যাস লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে গ্যাস লাইনে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন এলাকাবাসী। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গত কিছুদিন ধরে আম্বরখানা-সাপ্লাই রোডের বাসিন্দাদের গ্যাস লাইন দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এলাকাবাসীর বার বার অভিযোগের প্রেক্ষিতে গত এক সপ্তাহ আগে গ্যাস কর্তৃপক্ষ লাইনের ত্রুটি সারাতে সংশ্লিষ্ট স্থানে লোক পাঠায়। তারা ঐ স্থানে গর্ত খুঁড়ে ত্রুটি সারাতে ব্যর্থ হন। এরপর তারা ত্রুটি না সারিয়ে পরদিন দেখবেন বলে চলে যান। পরবর্তীতে এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও তারা ঐ ত্রুটি সারাতে আসেননি।
রোববার ৯টার দিকে আম্বরখানা-সাপ্লাই রোডের পারভেজ সো-মিলের সামনে গ্যাস লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকার প্রবীন বাসিন্দা পুতুল মিয়া জানান, অনেকদিন ধরে বলার পরও তারা (গ্যাস কর্তৃপক্ষ) লাইনের ত্রুটি সরাতে আসেননি। ঝুঁকিপূর্ণ এই বিষয়টির ব্যাপারে বার বার বলার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি ।
স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব জানান, আমি এলাকার কাউন্সিলর হিসেবে গ্যাস কর্তৃপক্ষকে লাইনের ত্রুটি সরানোর জন্য অনুরোধ করেছিলাম। তারা আমার অনুরোধ রাখেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত