আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘পুলিশী নির্যাতনে’ রায়হান হত্যার প্রধান নায়ক বরখাস্তকৃত এসআই আকবর ভূঁইয়াকে ঘটনার চৌদ্দ দিন পরও গ্রেফতার করতে না পারায় অসন্তোষ বাড়ছে। নগরীর সহ সিলেটের বিভিন্ন স্থানে রায়হান আহমদ(৩৪) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচী অব্যাহত রয়েছে। এবার রবিবার দিন ভর নিহত রায়হানের মা সালমা বেগম সহ পরিবারের সদস্যরা বন্দর পুলিশ ফাঁড়ির সামনে অনশন করেন। এসময় সালমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, যেখানে আমার সন্তানকে হত্যা করা হয়েছে, সেখানেই আমি মরতে চাই-এমন হৃদয় বিদারক বক্তব্য শুনে উপস্থিত অনেকের চোখ ভিজে যায়।

সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রবিবার সকাল ১১ টা থেকে আমরণ অনশনে বসেন নিহত রায়হান আহমদের(৩৪) মা সালমা বেগম সহ তার পরিবারের সদস্যরা। তারা এস আই আকবর হোসেন ভুঞাসহ হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তখন অনশনরত রায়হানের পরিবারের সদস্যদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। এ সময় সাংবাদিকদের রায়হানের মা বলেন, হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হতে চললেও মূল অভিযুক্ত আকবরকে এখনো গ্রেফতার করা হয়নি।

সে কোথায় আছে-তাও এখনো ¯পষ্ট নয়। এ ঘটনায় স¤পৃক্ততায় বন্দরবাজার ফাঁড়ি থেকে আকবরসহ ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হলেও তাদেরকে গ্রেফতার দেখানো হয়নি। শুধু কনস্টেবল টিটু ও হারুনকে গ্রেফতার দেখানো হয়। তিনি জানান এসএমপি‘র পুলিশ লাইন্সে থাকা আসামীসহ এস আই আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের অনশন চলবে। এসময় তিনি বলেন, যে ফাঁড়িতে আমার রায়হানকে হত্যা করা হয়-আমিও সেখানে মরতে চাই।

দিন শেষে বিকাল ৫টার দিকে রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে জুস পান করিয়ে অনশন ভাঙান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে বিক্ষোভকারীদের শান্ত করে মেয়র অবরোধ তুলে দেন।

উল্লেখ্য গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ ঘটনায় ওই ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই। পিবিআই জানায় তারা এসআই আকবরকে গ্রেফতার চেষ্টায় আছে।

টিটু চন্দ্র আবার রিমান্ডে:

এদিকে সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও ৩ দিনের রিমান্ডে নেয় পিবিআই। রবিবার বিকালে টিটু চন্দ্র দাসকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মুহিদুল ইসলাম জানান, আগে টিটু চন্দ্র জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আজ তাকে আবার তাকে হাজির করা হয়।

এর আগে, গত ২০ অক্টোবর অপরাহ্নে পুলিশ লাইন্স কোয়ার্টার গার্ড থেকে টিটুকে গ্রেফতার করে পিবিআই। ওই দিনই বিকালে টিটু চন্দ্রকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত