আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে সিগন্যাল না মানায় তালতলায় ব্যবসায়ীকে গুলি করলো পুলিশ!

সিলেটে সিগন্যাল না মানায় তালতলায় ব্যবসায়ীকে গুলি করলো পুলিশ!

ব্যবসায়িক কাজে ধোপাদিঘির পাড়স্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন

ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস শ্যামল। মোটর সাইকেল চালাচ্ছিলেন তার এক ব্যবসায়িক পার্টনার।

নগরীর তালতলায় যাওয়ার পর মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দেন সেখানে দায়িত্বরত

পুলিশ সদস্য। সিগন্যাল মেনে মোটরসাইকেল না থামানোতে সাথেসাথে গুলি ছুঁড়েন পুলিশ সদস্য।

গুলিতে আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্যবসায়ী বিকাশ।

বুধবার দুপুর ২টায় নগরীর তালতলায় এ ঘটনা ঘটে। বিকাশ চন্দ্র দাশ শিবা ট্রেড সেন্টারের

সত্ত্বাধিকারী।

তবে পুলিশ জানিয়েছে, সিগন্যাল উপেক্ষা করে এক পুলিশ কনস্টেবলের উপর মোটরসাইকেল তুলে

দেওয়ায় গুলি করা হয় বিকাশকে। আহত কনস্টেবলকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল থেকে বিকাশ দাশের পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ী রুবেল আহমদ জানান, বিকাশের

শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা

আশঙ্কাজনক।

তিনি জানান, বিকাশের সাথেসাথে মোটর সাইকেল চালক নবীশ হওয়ায় সিগন্যালের সাথেসাথে

মোটরসাইকেল থামাতে পারেননি।

সিলেট কতোয়ালি থানা পুলিশের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলে, সিগন্যাল না মেনে এক

কনস্টেবলকে ধাক্কা দিয়ে মোটর সাইকেল চালিয়ে নেওয়ায় পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে।

তিনি বলেন, পুলিশ মনে করেছিলো তারা অপরাধী, তাই গুলি করেছে। ব্যবসায়ী হিসেবে চিনলে গুলি

ছুঁড়তো না।

কনস্টেবলকে ধাক্কা দেওয়ার অভিযোগ সত্য নয় দাবি করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ

চন্দ্র দাশ বলেন, সড়কে জ্যাম থাকায় আমরা পুলিশকে পেরিয়ে একটু সামনে গিয়ে মোটর সাইকেল

থামাতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তার আগেই গুলি করে বসে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাশ দাশের সাথে থাকা মোটর সাইকেল চালককে আটক

করেছেন পুলিশের এসআই কবির। তিনিও ব্যবসায়ী বলে জানা গেছে। যদিও আটককৃতের নাম

জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

গুলির বিষয়টি আপোষে মীমাংসা করে নিতে পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ

করেছেন আহতের স্বজনরা।


শেয়ার করুন

পাঠকের মতামত