আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা যুবক গ্রেফতার, ডিজিটাল আইনে মামলা

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা যুবক গ্রেফতার, ডিজিটাল আইনে মামলা

কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেট র‌্যাব-৯ ও সুনামগঞ্জের র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের মাইগাঁও থেকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করার কথা রয়েছে। এরআগে সোমবার (১৬ নভেম্বর) মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জালালাবাদ থানায় এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মহসিন তালকুদার জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের জানান, সুনামগঞ্জ থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে।  ফেসবুক লাইভে এসে দাঁ উচিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির জন্য পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে হত্যার হুমকি দেন মহসিন। পূজার অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন ওই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। এ ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভ ভিডিওতে তিনি রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত