আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে কথিত স্ত্রী-ইয়াবাসহ দরোগা রোকন গ্রেফতার

সিলেটে কথিত স্ত্রী-ইয়াবাসহ দরোগা রোকন গ্রেফতার

ফের ইয়াবাসহ গ্রেফতার হলেন সিলেটের আলোচিত দারোগা রোকন। এ সময় তার কথিত স্ত্রীসহ আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে ওই বাসা থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ।

তারা হলো, আর্মড পুলিশ ব্যাটালিয়নে সাময়িক বরখাস্তকৃত এসআই মো. রোকন উদ্দিন ভূঁইয়া (৪২), তার কথিত স্ত্রী রিমা বেগম (৩৮), জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) ও ফরিদ আহমেদ (৪৫)। রোকন সিলেটে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কাজ করতেন।

এর আগে সোমবার বিকাল সোয়া ৪টার দিকে নগরীর সুবিদবাজার থেকে এ পাঁচজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজারের চন্দ্রিমা আবাসিক এলাকার এ ব্লক এর ৩নং খাঁন মঞ্জিল বাসায় কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. সামসুদ্দিন সালেহ আহমেদ ও ওসি এসএম আবু ফরহাদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, এসআই রোকন উদ্দিন মাদকসংক্রান্ত কারণে আগে থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন।


উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারীতে আরো একবার এসআই রোকন উদ্দিন ভূঁইয়া ও তার কথিত স্ত্রী রিমা বেগম র‌্যাবের হাতে আটক হন। এ সময় বাসা ভাড়া নিয়ে শিশুদের দিয়ে পতিতাবৃত্তি ও ইয়াবা সেবন করানোর অভিযোগে তাদেরকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত