আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাজ‌্য থেকে সিলেটে আসা আরও ২০৭ জন কোয়ারেন্টিনে

যুক্তরাজ‌্য থেকে সিলেটে আসা আরও ২০৭ জন কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) সংক্রমণের কারণে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ২০৭ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের নতুন নিয়মে সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। পরে তাদের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ফল নেগেটিভ এলে নিজ বাড়িতে পাঠানো হবে। আর ফল পজিটিভ এলে সরকার–নির্ধারিত আইসোলেশন সেন্টারে তাঁদের ভর্তি করা হবে।

যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে সোমবার দুপুরে একটি ফ্লাইটে তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়। পরে ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের নতুন নিয়মে সাত‌ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার কথা বলা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও পু‌লিশ সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ২০৭ জন যাত্রী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না‌মেন। পরে ওই ফ্লাইট‌ ওসমানী আন্তর্জাতিক বিমানন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, যুক্তরাজ্যফেরত যাত্রীদের নতুন নিয়মে কোয়ারেন্টিন নিশ্চিত করতে বেলা একটার দিকে প্রশাসনের ব্যবস্থাপনায় নির্ধারিত হোটেলগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নতুন নির্দেশনা মোতাবেক বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে করোনা পরীক্ষার পর ‘নেগেটিভ’ ফল এলে তাঁদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনের জন্য পাঠানো হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত