আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চাঁদাবাজির দায়ে মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর সেলিম বহিষ্কার

চাঁদাবাজির দায়ে মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর সেলিম বহিষ্কার

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমকে দল থেকে সাময়িক বহিস্কর করা হয়েছে। একই সঙ্গে তার ওপর আনীত অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করেছে মহানগর আওয়ামী লীগ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি জানান, দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ছালেহ আহমদ সেলিমকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না- জানতে চেয়ে ৭ দিনের মধ্যে নোটিশ প্রদান করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র জানিয়েছে, উপশহর মাঠে আয়োজিত নারী উদ্যোক্তা মেলার আয়োজকদের কাছে কাউন্সিলর সালেহ আহমদ সেলিম মোটা অংকের চাঁদা দাবি করেন। যার পরিপ্রেক্ষিতে মেলার আয়োজক তৃণমূল নারী উদ্যোক্তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে অভিযোগ দেন। পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টি তদন্তের জন্য সিলেট মহানগর কমিটিকে নির্দেশ দেয়।

এঘটনায় গ্রাসরুটসের জাতীয় সমন্নয়ক অনিতা দাসগুপ্তা বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করেন। এনিয়ে ৯ মার্চ দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ ও অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার সিলেট মহানগর আওয়ামী লীগ জরুরি সভা ডেকে অভিযোগের সত্যতা প্রাথমিক নিশ্চিত হওয়ায় কাউন্সিলর সেলিমকে বহিস্কার করে।

এদিকে, কাউন্সিলর সেলিমের ওপর আনীত অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি হিসেবে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির বাকি দুইজন সদস্য হলেন আইন সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন ও সদস্য অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত