আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাযায় লাখো মানুষের ঢল

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাযায় লাখো মানুষের ঢল

সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৩ আসনের সাংসদ আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাযা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হয়।
জানাজায় লাখো মানুষের ঢল নামে। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তাঁর বাড়িতে আসতে থাকেন।
আগে, সকাল ১২ টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিপ্যাডে করে ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে লাশ বহনকারী হেলিপ্যাড অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেয়া হয়। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন অধিকারী ও জনবান্ধব এই নেতার মৃত্যুতে সিলেট তথা গোটা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

জানাজায় সাধারণ মানুষ ছাড়াও সিলেটের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত