আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

মোটরসাইকেল চুরির দায়ে ছাত্রলীগ কর্মী আটক

মোটরসাইকেল চুরির দায়ে ছাত্রলীগ কর্মী আটক

সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি জগন্নাথপুরের নন্দী গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে মোটরসাইকেল চোর চক্রের সদস্য নন্দীগ্রামের রাসেল মিয়া (২২)-কে গ্রেফতার করা হয়েছে। রাসেল নন্দী গ্রামের গৌছ আলীর ছেলে ও ছাত্রলীগ কর্মী।

তিনি সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে একাধিক সূত্র।

জানা যায়, গত ৫ মে সন্ধ্যা ৭টার দিকে সিলেটের বালুচর ফোকাস আবাসিক এলাকার আলমগীর নামক ব্যক্তি তার বাসার সামনে নিজের মোটরসইকেলটি (সিলেট মেট্রো-ল-১১-৩৮৩৬) রেখে বাসায় ঢুকেন। এর কিছুক্ষণের মধ্যেই তার মোটরসাইকেলটি চুরি হয়। পরে তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল উদ্ধারে তৎপর হয় শাহপরাণ থানাপুলিশ। ৮ মে জগন্নাথপুর থানার সহযোগিতায় শাহপরাণ থানার এসআই ইবাদ উল্লাহ-এর নেতৃত্বে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার নন্দীগ্রামে রাত দেড়টার দিকে রাসেলের চাচার বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আমরা ওই বাসার সিসিটিভির ফুটেজ দেখে এবং চোরের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি বলেন, আসলে এখন এমন একটি সময়- যে সময়ে অপরাধীর পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীর হাতের ডিভাইসটি (মোবাইল) সে এক মুহুর্তের জন্য ব্যবহার করলেই আমরা তাকে ধরতে সক্ষম। আর অপরাধী কিংবা যেই হোক, মোবাইল ছাড়া চলতে পারবে না। তাই অপরাধীদের ধরার ক্ষেত্রে একটি বিশাল সুযোগ করে দিয়েছে তথ্য-প্রযুক্তি। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত