আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে  সারাদেশের মত  সিলেট কেন্দ্রীয়  শহীদ মিনারে সকাল সাড়ে ১১ টায়   মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট সরকারী   মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম এর সভাপতিত্ব ও  মেট্রপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনীষা ওয়াহিদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এমসি কলেজের মাস্টার্স শিক্ষার্থী অাব্দুর রহিম, শাবিপ্রবি শিক্ষার্থী সাত্তিক বন্দোপাধ্যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম বোরহান উদ্দিন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবুল অাজাদ, এমসি কলেজ শিক্ষার্থী নিন্টু মালাকার, রিংকু মালাকার, নূপুর রায়, সরকারি কলেজ শিক্ষার্থী জুয়েল বক্স, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সোহাইল, মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা প্রমুখ৷


মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ একবছর যাবৎ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।  করোনা পরিস্থিতিতে বিশেষ  সতর্কতা  ক্রমশই রাষ্ট্রীয় অথর্বতার পরিণত হচ্ছে। কিছুদিন পরপর একের পর ছুটির নোটিশ অাসছে অার শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় হারিয়ে  যাচ্ছে৷  উপমহাদেশে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া একমাত্র দেশ বাংলাদেশে। তারচেয়েও ভয়ংকর ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোন সুস্পষ্ট গাইডলাইন এখনও হাজির হয়নি ৷  ছাত্ররা জানে না, কবে কিভাবে সে ক্যাম্পাসে ফিরতে পারবে৷ ফলে করোনা পরিস্থিতি যদি অারো ৫ বছরও থাকে তাহলে কি অারো ৫ বছর ক্যাম্পাস বন্ধ থাকবে?  


বক্তারা বলেন  ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষার কথা বলা হচ্ছে অথচ  সারাদেশে প্রত্যেকটা অফিস, অাদালত,দোকান পাট, শিল্প প্রতিষ্ঠান, উৎসব পার্বণ, সভা সেমিনার সব চালু রেখে কিভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সম্ভব?  অাবার সারাদেশে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটয়ে অবস্থান না করে যদি তার শিক্ষা প্রতিষ্টানেই  ভ্যাক্সিনের ব্যাবস্থা করা হয়, যথাযথ  স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় , তাহলে কি ঐ শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা সম্ভব নয়? ফলে অনির্দিষ্টকাল ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার এই  অযৌক্তিক সিদ্ধান্ত মূলত বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা, সামাজিক ব্যাবস্থার উপর বিরূপ প্রভাব ফেলছে৷ এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে, বেকারত্ব, ঝরে পড়া বৃদ্ধি পাচ্ছে৷


মানববন্ধনে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানানো হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত