আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিবগঞ্জ সাদিপুর আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি

শিবগঞ্জ সাদিপুর আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি

সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সাড়ে ৩টায় নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকার ৪৬ নং বাসার কলাপসিবল গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে ৮-১০ জনের মুখোশধারী একটি ডাকাতদল। ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, পাউন্ড, রিয়াল, লেপটম ও মোবাইলসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শনিবার দুপুরে জনপ্রতিনিধি ও প্রশানের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাসার বাসিন্দা লন্ডন প্রবাসী  আব্দুল মতিন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে পরিবার পরিজনকে নিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে একজনের ধাক্কায় তার ঘুম ভাঙলে বিছানার পাশে মুখোশ পরা কয়েকজনকে দেখতে পান। এসময় তিনি চিৎকার দেয়ার চেষ্টা করলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে থামিয়ে দেয়। পরে তাকে ও পরিবারের অন্য সদস্যদের মারধর করে বেঁধে বাখে। এ সময় ফিল্মি স্টাইলে ডাকাতরা ১৬ ভরি স্বর্ণ, ১২শত পাউন্ড, সাড়ে ৭শত রিয়াল, নগদ ৮০ হাজার টাকা, ৭টি দামি মোবাইল সেট, ১টি লেপটপসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। ডাকাতির খবর শুনে শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকসহ মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে জানান আব্দুল মতিন।

তিনি আরো জানান, ডাকাতির ঘটনায় শাহ পরান থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত