আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেটের হবিগঞ্জে মেয়র গউছের ওপর হামলাকারী ৩ দিনের রিমান্ডে

সিলেটের হবিগঞ্জে মেয়র গউছের ওপর হামলাকারী ৩ দিনের রিমান্ডে

হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছের ওপর হামলাকারী ইলিয়াছের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ মিলনের আদালতে বুধবার বিকেলে ইলিয়াছকে হাজির করে পুলিশ। এসময় ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে, আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার ঈদের দিন সকালে হবিগঞ্জ কারাগারে জিকে গউছের ওপর লোহার রড দিয়ে আঘাত করে ইলিয়াছ। এ ঘটনার পর কারা কর্তৃপক্ষ ইলিয়াছের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে।

হামলার সময় বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে আটক ছিলেন।

হামলাকারী ইলিয়াছ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের দাউদনগর গ্রামের কনা মিয়ার ছেলে। ইলিয়াছ শায়েস্তাগঞ্জের আলোচিত সুজন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

শেয়ার করুন

পাঠকের মতামত