আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জৈন্তাপুর সীমান্তে বিএসএফ'র ধাওয়া খেয়ে যুবক নিখোঁজ

জৈন্তাপুর সীমান্তে বিএসএফ'র ধাওয়া খেয়ে যুবক নিখোঁজ

সিলেট জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র ধাওয়া খেয়ে পানিতে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছে।

সে উপজেলার আসামপাড়া আর্দশগ্রামের শফিক মিয়ার পুত্র সোহেল মিয়া (২৮)।

জানা যায়, বুধবার জৈন্তাপুর সীমান্তের শ্রীপুর এলাকার ভারতীয় সীমান্ত সংলগ্ন শ্রীপুর নদীতে বিএসএফ'র ধাওয়া খেয়ে পানিতে আত্মরক্ষা করতে ঝাঁপ দিলে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যপারে জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান বলেন, ৬ জুলাই আসামপাড়া আদর্শগ্রামের শফিক মিয়ার একটি হালের গরু হারিয়ে যায়। ৭ জুলাই বুধবার হারিয়ে যাওয়া গরুর সন্ধান করতে গিয়ে শ্রীপুর সীমান্তের কাছাকাছি চলে যায়। এ সময় বাংলাদেশি নাগরিক সোহেলকে দেখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করে। তখন আত্মরক্ষার জন্য সে পানিতে ঝাঁপ দেয়। খবর পেয়ে শ্রীপুর বিজিবি‘র সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে শ্রীপুর বিজিবি জানায়, করোনার ফলে সীমান্তে সরকারী নিষেধাজ্ঞা থাকায় এই ঘটনার বিষয়ে বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইানচার্জ) গোলাম দস্তগীর আহমদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ হওয়া যুবকের সন্ধান এখনও পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত