আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সিলেটের বিশিষ্ট আলেম সাদ উদ্দীন ভাদেশ্বরীর ইন্তেকাল

সিলেটের বিশিষ্ট আলেম সাদ উদ্দীন ভাদেশ্বরীর ইন্তেকাল

সিলেটের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের শায়খুল হাদিস আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকাল বিকাল ৪টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি সপ্তাহখানেক ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

রাত সাড়ে ৯টায় গহরপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।

মৃত্যুকালে আল্লামা ভাদেশ্বরীর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী বরেণ্য বুজুর্গ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর বিশিষ্ট ছাত্র ও খলিফা ছিলেন। গহরপুর জামিয়া থেকে দাওরা ফারেগের পর তিনি এখানে ইলমে দীনের খেদমত শুরু করেন। এরপর প্রায় ৪৫ বছর ধরে এই জামিয়াতে ইলমে দীনের খেমদত আঞ্জাম দিয়েছেন।

শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি এই মাদ্রাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে জামিয়ার ছাত্র-শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত