আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

শিক্ষাবিদ ও কলামিস্ট ইনাম চৌধুরী আর নেই

শিক্ষাবিদ ও কলামিস্ট ইনাম চৌধুরী আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ইনামুল্লাহ সাইদুল ইসলাম (ইনাম চৌধুরী) আর নেই। আজ সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়। তিনি ১৫ দিনেরও বেশি লাইফ সাপোর্টে ছিলেন।

জানা গেছে, শিক্ষাবিদ মইনুল ইসলাম চৌধুরীর ছেলে ইনাম চৌধুরী ১৯৫৪ সালের ১২ জুন সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ খ্রিষ্টাব্দে সিলেট সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭২ খ্রিষ্টাব্দে সিলেট সরকারি কলেজ (বর্তমান এমসি কলেজ) থেকে এইচএসসি এবং ১৯৭৪ খ্রিষ্টাব্দে থেকে বিএ পাশ করেন। সেই বছর অধ্যাপক আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেবার পর নকল প্রতিরোধে পরীক্ষায় খুব কড়াকড়ি আরোপ করায় স্নাতক পর্যায়ে পাশের হার ছিল শতকরা ৩ জন। সেই বছর সিলেট এমসি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় একজন বা দুজন পাশ করেছিলেন এবং এর মধ্যে ইনাম চৌধুরী ছিলেন অন্যতম। তিনি ইংরেজি ভাষা ও ব্যাকরণে খুবই দক্ষ ছিলেন। সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তিনি পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং সবশেষে ওসমান আইডিয়েল স্কুলের প্রিন্সিপাল হিসেবে অবসর গ্রহণ করেন।

ইনাম চৌধুরী ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেটের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখতেন এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরে নিয়মিত অংশগ্রহণ করে আলোচনায় অংশ নিতেন। তার একমাত্র কন্যা ডা.নাতিয়া রাহনুমা।

তিন ভাই, এক বোনের মধ্যে সবার বড় ইনাম চৌধুরীর ছোট ভাই সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট স্টেশন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন।

ইনাম চৌধুরীর নামাজে জানাজা আজ বাদ জোহর দরগাহ-ই-হযরত শাহজালাল (র.) মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত