আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুনামগঞ্জে হত্যা,লাশ গুমের চেষ্ঠা,ছাত্রীদের ক্লাস বর্জন-বিক্ষোভ

সুনামগঞ্জে হত্যা,লাশ গুমের চেষ্ঠা,ছাত্রীদের ক্লাস বর্জন-বিক্ষোভ

দিদিরাইয়ে স্কুল ছাত্রীকে অপহরণের পর হত্যার করেছে আ`লীগের সাবেক এমপি মতিউরের ভাতিজা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তানিয়া বেগম নামে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তানিয়া উপজেলার নাচনি চণ্ডিপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।
 তানিয়ার দাদা আব্দুল খালেক জানান, গত ৩০ জুলাই সকালে নাচনি চণ্ডিপুর গ্রাম থেকে স্কুলে আসার পথে তানিয়াকে অপহরণ করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের ভাতিজা নাঈম মিয়া।
এ নিয়ে গ্রামে একাধিকবার বৈঠক হয়। গ্রামবাসীর চাপে আজ মঙ্গলবার তানিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তরের কথা দিয়েছিল নাঈমের পরিবার।
 
সোমবার রাতে তানিয়ার ফুফা হযরত আলী তার লাশ নিয়ে দিরাই আসেন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের হযরত আলী বলেন, `অপহরণকারীরা করিমগঞ্জে তানিয়ার লাশ গুম করার চেষ্ঠা করছিল। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দর এলাকা থেকে তানিয়ার লাশ নিয়ে আসি আমি।`
 
মঙ্গলবার তানিয়ার দাদা আব্দুল খালেক নাঈমসহ তার পরিবারের ২১ জনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। এরপর নাঈমের ২ চাচাতো ভাই রফিকুল ইসলাম ও নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
 
এদিকে তানিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার ক্লাস বর্জন করে দিরাই শহরে বিক্ষোভ মিছিল করেছে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে তানিয়ার সহপাঠীরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।
 
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম বলেন, `মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে তানিয়ার পরিবার লাশ দিরাই থানায় নিয়ে আসেন। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে অপহরণ মামলায় হত্যাসহ অপরাপর ধারা সংযুক্ত করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত