আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওসমানী বিমানবন্দরে বসছে ছয়টি ‘ই-গেট’, ইমিগ্রেশন হবে মুহূর্তেই!

ওসমানী বিমানবন্দরে বসছে ছয়টি ‘ই-গেট’, ইমিগ্রেশন হবে মুহূর্তেই!

বাংলাদেশে ই-গেট কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৩০ জুন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো ই-গেটের উদ্বোধন হয় সেদিন। এবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রম চালু হচ্ছে। এ বিমানবন্দরে বসানো হচ্ছে ছয়টি ই-গেট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাদের কাছে ই-পাসপোর্ট আছে, তারাই ই-গেট দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ই-পাসপোর্টে মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা বসানো রয়েছে। একজন ব্যক্তির যাবতীয় তথ্য পাসপোর্টের মুদ্রিত ও চিপে সংরক্ষিত থাকে। ই-গেটে পাসপোর্ট স্ক্যান করার পর গেটের সঙ্গে সংযুক্ত ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। যা এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে করতো ইমিগ্রেশন পুলিশ। যাত্রীকে শনাক্ত করার পরেই খুলে যাবে ই-গেট। এতে কয়েক মুহূর্তের মধ্যেই ইমিগ্রেশন সম্পন্ন হবে।

জানা গেছে, বিমানবন্দরের সেবার মান বাড়াতে ই-গেট স্থাপন করা হচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট বসানোর কাজ করছে ফ্লোরা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যেই ই-গেট মেশিন স্থাপন করা হয়েছে। বাকি কাজ সম্পন্ন করার পর ই-গেট সমঝিয়ে দেওয়া হবে ইমিগ্রেশন বিভাগকে।

ওসমানী বিমানবন্দরে বহির্গমনের (ডিপার্টচার) জন্য তিনটি এবং আগমনের (অ্যারাইভাল) জন্য তিনটি করে ই-গেট বসানো হচ্ছে।

জানতে চাইলে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ই-গেট বসানোর কাজ চলমান। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কাজ শেষ করে ইমিগ্রেশনকে বুঝিয়ে দেবে।

জানা গেছে, ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশনে সময় কম লাগবে এবং যাত্রীদের কোনো কর্মকর্তার প্রশ্নের মুখে পড়তে হবে না। তবে ওসমানী বিমানবন্দরে ই-গেট কার্যক্রম শুরু হলে প্রাথমিকভাবে সাধারণ যাত্রীরা এই সুবিধা পাবেন না। বাংলাদেশি ই-পাসপোর্টধারী কূটনৈতিক, অফিসিয়াল ই-পাসপোর্টধারী সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা (সিআইপি), সেরা করদাতা কার্ডপ্রাপ্ত ই-পাসপোর্টধারী ব্যক্তিরা, ই-পাসপোর্টধারী পাইলট ও ক্রুরা এই সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর ব্যাগেজ সংগ্রহ, টিকিট যাচাই-বাছাই এবং পাসপোর্টের চেকিং সম্পন্নের পর ই-গেট ব্যবহার করতে পারবেন।

২০১৮ সালের ১৯ জুলাই ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতর (ডিআইপি)  এবং জার্মানি ভেরিডোস জিএমবিএইচ সংস্থা ইলেকট্রনিক পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এই সংস্থাটির মাধ্যমেই ই-পাসপোর্ট ও ই-গেট স্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বন্দরে ৫০টি ই-গেট বসাতে চায় ইমিগ্রেশন অধিদফতর।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত