আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু

ফের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু

ফের সিলেট থেকে সরাসরি ম্যানচেস্টারে ফ্লাইট চালু হয়েছে। শনিবার দুপুর সোয়া ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়। এরই মধ্য দিয়ে প্রায় পৌনে দুই বছর পর সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু হলো। দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় শনিবার (২৫ ডিসেম্বর) থেকে এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে দুদিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইটটি পরিচালিত হচ্ছে। শনিবারের ফ্লাইটে ১০৪ জন যাত্রী ম্যানচেস্টারে গেছেন। এর মধ্যে ঢাকা থেকে ২৪ জন এবং সিলেট থেকে ৮০ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আলম বলেন, ‘শিডিউল ঠিক থাকলে রবিবার (২৬ ডিসেম্বর) ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি২০৮ স্থানীয় সময় রাত ৮টায় ছাড়বে এবং সিলেটে পৌঁছাবে ২৭ ডিসেম্বর দুপুর ১২টায়। এক ঘণ্টা পর সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে ২টায়।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৫ মার্চ পর্যন্ত সপ্তাহে এ রুটে দুটি ফ্লাইট চলবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রবিবার দুটি করে ফ্লাইট চলবে। তবে, যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা অবশ্যই বাংলাদেশ ও যুক্তরাজ্যের কোভিড প্রটোকল মানতে হবে।’

যুক্তরাজ্যের যে কয়েকটি শহরে সিলেটের প্রবাসীরা বেশি বসবাস করেন তার মধ্যে অন্যতম ম্যানচেস্টার। প্রবাসীদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ বিমান সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু করেছিল। সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে বিমানের সবশেষ ফ্লাইট ছেড়ে যায় গেলো বছরের ২৯ মার্চ। এরপর উভয় দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় বন্ধ হয়ে যায় ফ্লাইট।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত