আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গুগলের প্রকৌশলী হলেন সিলেটের আদনান

গুগলের প্রকৌশলী হলেন সিলেটের আদনান

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন সিলেটের নাফিউল আদনান চৌধুরী। সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক এ শিক্ষার্থী গুগলের আয়ারল্যান্ড (ডাবলিন) অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার) হিসেবে কাজ করবেন। গত ৩১ জানুয়ারি গুগলের রিক্রুটমেন্ট বিভাগ থেকে তার চাকরি নিশ্চিত করা হয়। আগামী জুন অথবা জুলাইয়ে তিনি কাজে যোগ দেবেন।

গুগলে চাকরি পাওয়ার বিষয়টি আদনান নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো;

“আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন!

পাবলিকে চান্স না পেয়ে এক বছর গ্যাপ দিই, কোথাও চান্স না পাওয়ায় এমনিতেই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপর সিএসইতে ভর্তি হই শুধুমাত্র এই চিন্তা নিয়ে যে, দিনরাত পিসিতে বসে গেম/ মুভি দেখলেও আব্বু আম্মু ভাববে পড়াশোনা করছি। ভর্তির সময় একজন বলেন ‘ফিজিক্স ম্যাথে এ+ নেই, সিএসই কী পারবা তুমি?’

গুগলে জব কী জিনিস জানতাম না। প্রথম সেমিস্টারে একজন স্যার নিয়ে আসেন উনার ফ্রেন্ড একজনকে যিনি সাস্ট থেকে গুগলে জব অফার পেয়েছিলেন। ওনার কাছ থেকে জানতে পারলাম গুগলে জব করা/পাওয়া বিশাল ব্যাপার। তবে সেটা জানা পর্যন্তই ছিল, আর কিছু না। বিভিন্ন স্যার ম্যাম কোডিং শিখতে বলতেন, কিন্তু এসব কী সবাই শুনে?

প্রথম বছর যেতে লাগল, সবার মতো আমারও ধারণা হয়ে গেলো প্রাইভেটে পড়ছি, শুধু টাকাই ফেলছি, লাইফে যে কী করবো! বছরের শেষের দিকে সাস্টে প্রোগ্রামিং কম্পিটিশন (সিএসই কার্নিভাল) টিম হিসেবে প্রথমবারের মতো যাই । সেটার পেছনে বিশাল কাহিনি, একজন ম্যামের কাছে বিশাল কৃতজ্ঞ।

এরপর শুরু হয় প্রবলেম সল্ভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং কম্পিটিশন এর লাইফ! আহা! বিভিন্ন স্যার, তাদের ফ্রেন্ড, বড় ভাই, আপু, ফ্রেন্ডস, টিমমেট, অন্য ভার্সিটির ফ্রেন্ডদের হেল্প। আমি যে কারো কাছে হেল্প চাইতে কখনোই লজ্জাবোধ করিনি। আমার ভার্সিটির জুনিয়ররাও আমাকে অনেক টপিক শিখিয়েছে, ইভেন একটা ইন্টারভিউয়ের আগে কাছের এক জুনিয়রকে কল দিয়ে একটা টপিক বুঝিয়ে দিতে বলেছিলাম।

ডিসেম্বরের ৬ তারিখ গুগলে প্রথম রাউন্ড দিলাম। পরের দিনই জানালো আমি ফাইনাল রাউন্ড কবে ফেস করতে চাই। কিছুদিন সময় নিয়ে প্রথমে ফেব্রুয়ারিতে দেব ঠিক করলেও পরে সেটা শিডিউল করে ফেলি জানুয়ারির ২০, ২১ তারিখে। দুই দিনে টোটাল ৫টা ইন্টারভিউ দিয়ে জীবনের সবচেয়ে লম্বা ১০ দিন কাটিয়ে ৩১ তারিখ চলে এলো। গুগলের রিক্রুটার কল দিল দুপুরে বলল, “You totally Smashed the Interviews! We are offering you the job now, are you willing to join Google, Dublin?”

পাশে আমার বউ লাফালাফি শুরু করে দিয়েছে, আমি কলে থাকা অবস্থায়ই দৌড়ে গিয়ে আব্বু আম্মুকে জানাল। পাশের রুমে আব্বু আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এই কয়েকজন মানুষ; আমার ভাই, বোন, বউ, আব্বু, আম্মু, আমার জন্য কী যে স্যাক্রিফাইস করে করে এসেছেন এতটা দিন ধরে বলার মতো না। কেউ হাসছে, কেউ কাঁদছে, আমি বুঝতে পারছিলাম না আমি কী করব! আমার মনে হলো, এ মানুষদের খুশির জন্যই এ প্রাপ্তিটা আমার দরকার ছিল।

আত্মীয় স্বজন, কাছের বন্ধু-বান্ধব, জুনিয়র, সিনিয়র, টিচার্স এবং বিভিন্ন সময়ে যেকোনো উপায়ে যারা আমাকে হেল্প/উৎসাহ দিয়ে এসেছেন, আমার উপর বিশ্বাস রেখেছেন, সবার কাছে আমার কৃতজ্ঞতা। আমার এতদূর আসার পেছনে অবদান রাখা মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। সবচেয়ে প্রশান্তির ব্যাপার হচ্ছে আমার কাছের অনেকেই আছেন যারা মনে করে এই প্রাপ্তিটা তাদেরও, আসলে সত্যিই তাই!

আলহামদুলিল্লাহ্‌।”

এ বিষয়ে নাফিউল আদনান চৌধুরী বলেন, আমি আসলে খুবই ব্লেসড গুগলে প্রথম চেষ্টায়ই অফার পেয়ে যাওয়ার জন্য। আমার পাশের সবাই, ফ্যামিলির সাপোর্ট, আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হতো না। এটা ভালো লাগছে দেখে যে অনেকেই অবাক হয়েছে আমার জায়গা থেকে, এতদূরে যেতে পেরেছি দেখে এবং ইন্সপায়ার্ডও হয়েছে। আমিও এটাই বলব, গন্তব্যে পৌঁছাতে একবার দুবার পিছিয়ে পড়লেও আবার উঠে দাঁড়ানো উচিত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত