আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উদ্বোধন হচ্ছে সিলেটের প্রথম ফুট ওভারব্রিজ

উদ্বোধন হচ্ছে সিলেটের প্রথম ফুট ওভারব্রিজ

পথচারীদের পারাপারের সুবিধার্তে এবং যানজট কমাতে সিলেট মহানগরীতে প্রথমবারে মতো নির্মিত হয়েছে ফুট ওভারব্রিজ। নগরীর ব্যস্ততম ও যানজটপ্রবণ এলাকা কোর্ট পয়েন্টে এই ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে গত জুন মাসে। কিন্তু তারপরও অজানা কোনো কারণে ফুট ওভারব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছিল না। অবশেষে আগামী বৃহস্পতিবার দুপুরে এটির উদ্বোধন হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফুট ওভারব্রিজটির উদ্বোধন করবেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত বছর সিটি করপোরেশন এলাকার ৪টি স্থান ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অর্থমন্ত্রী তার বিশেষ কোটা থেকে বরাদ্দ প্রদান করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুনঃনির্মাণ, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় ও কোর্ট পয়েন্টে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য অর্থমন্ত্রী ওই বরাদ্দ প্রদান করেন। তন্মধ্যে প্রথম তিনটি উন্নয়ন কাজ আগেই বাস্তবায়িত হয়।
বাকি থাকা ফুট ওভারব্রিজ প্রকল্পের কাজ শুরু হয় গত এপ্রিল মাসের শুরুতে। তবে ফেব্রুয়ারি মাসেই এই ব্রিজ নির্মাণ প্রকল্প অনুমোদন লাভ করে। সম্পূর্ণ স্টিলের স্টাকচার দিয়ে নির্মিত এই ফুট ওভারব্রিজে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চিটাগং ড্রাই ডক লিমিটেড এই ফুট ওভারব্রিজটি নির্মাণের কাজ করে। ওভারব্রিজের পুরো স্টিল বডি চিটাগং ড্রাই ডকে নির্মিত হবে।
নগরীর ব্যস্ততম কোর্ট পয়েন্টে নির্মিত ফুট ওভারব্রিজটির ৬টি সিঁড়ি রয়েছে। ছয় দিক থেকেই পথচারীরা ব্রিজটি ব্যবহার করতে পারবেন। কোর্ট পয়েন্টের ট্রাফিক পয়েন্টটিই হচ্ছে ওভারব্রিজটির মূল কেন্দ্র। কোর্ট পয়েন্টস্থ সেন্ট্রাল মার্কেটের সামন, মধুবন মার্কেটের সামন এবং কালেক্টরেট মসজিদের সামনে সরকারি সড়কেই রয়েছে ফুট ওভারব্রিজের ভিত্তি।
সিসিকের নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশেষ কোটার বরাদ্দ থেকেই সিলেটের ফুটওভারব্রিজটি নির্মিত হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফুট ওভারব্রিজটির উদ্বোধন করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত