আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে শুরু করেছে পানি

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে শুরু করেছে পানি

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট নগর তলিয়ে গিয়েছিল চার দিন আগে। শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পানি। গত ২৪ ঘণ্টায় নগরের বেশ কিছু এলাকায় পানি কমেছে। কোথাও এক ফুট কোথাও আবার দেড় ফুট পর্যন্ত পানি কমেছে।

শুক্রবার (২০ মে) বিকেলে সরেজমিনে নগরের মাছিমপুর, কলাপাড়া, লামাপাড়া, লালদিঘিরপার, কালীঘাট, সোবহানীঘাট, যতরপুর, উপশহর এলাকা ঘুরে তার বাস্তব চিত্র দেখা যায়।

সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার বলেন, গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে। এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল। এখনো আমার ঘরে পানি আছে। তবে তা এক ফুটের চেয়ে কম।

উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন, গত তিন দিন আগে আমার ঘরে পানি ওঠে। এতে ঘরের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, ইতোমধ্যে সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করেছে। বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুদিন ধরে তা অনেকটা কমেছে।

আজ সুরমার পানি ছিল বিপৎসীমার ১৩ দশমিক ৬৯ সেন্টিমিটার উপরে, যা গতকাল ছিল ১৫ সেন্টিমিটারেরও বেশি। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে বলে জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত