আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হবিগঞ্জের বানিয়াচং-এ বন্যা দুর্গতদের পাশে মহারত্ন বাড়ি

হবিগঞ্জের বানিয়াচং-এ বন্যা দুর্গতদের পাশে মহারত্ন বাড়ি

সিলেট বিভাগের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে এলাকার ঐতিহ্যবাহী মহারত্ন বাড়ি।

২৪শে জুন শুক্রবার দিনব্যাপী বানিয়াচং এর বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে নানান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, আটা, চিনি, বিস্কুট, সাবান ও খাবার স্যালাইন।

শুক্রবার এলাকার মহারত্ন বাড়ি কর্তৃক দানকৃত মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয় ও জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বন্যা পিড়িত আশ্রয়কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে সকলের অংশগ্রহণে ও একদল তরুণ সদস্যগণের সহায়তায় বানিয়াচং এর নানান আশ্রয়ণ কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান যেমন তকবাজখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং আইডিয়াল কলেজ এবং রূপরাজখার পাড়া, বিদ্যাভূষণ পাড়া, বিজয়নগর, চানপাড়া, আমিরখানীসহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকার শতাধিক বানভাসী অসহায় পরিবারের মাঝে এসব উপহার (খাদ্য) সামগ্রী পৌছে দেয়া হয়।

সামাজিক দায়বদ্ধতা ও মানবতার টানে বানভাসী অসহায় মানুষদের উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বানিয়াচং জয় কালী মন্দির ও মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবু তাপস কৃষ্ণ মহারত্ন, বাবু বিক্রমজিত মহারত্ন, শাওন মহারত্ন, প্রত্যয় ভট্টাচার্য, মুরাদ আহমেদসহ ১৪ জনের একদল তরুণ।

শেয়ার করুন

পাঠকের মতামত