আপডেট :

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

        ভয়াবহ ঝড়ের আগে লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা

        যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮৪টি কেএফসি রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা, বিপাকে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান

        যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস

        ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ফ্লোরিডায় ২০ বছর বয়সী শিক্ষিকা গ্রে প্তার

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

সিলেটের বন্যা দুর্গতদের পাশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সিলেটের বন্যা দুর্গতদের পাশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন মহল। বিশেষ করে বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে তরুণ সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এর ৩৩টি ক্লাবের শিক্ষার্থীমহল সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজারের অধিক বন্যাকবলিত পরিবারকে খাদ্যদ্রব্য, স্যালাইন, ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করে। সম্প্রতি ঈদের ছুটিতে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আল্ল্যাইয়ার ও উপ—পরিচালক কাজী মোঃ দিলজেব কবীরের নেতৃত্বেশিক্ষক ও শিক্ষার্থীদের এক বিশেষ প্রতিনিধি দল এই ত্রান সামগ্রী বিতরণ করে।
        
সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন ভীমখালি ইউনিয়নের বিছনা, কালিপুর, মির্জাপুর, চাঁনবাড়ি, মৌলিনগর, জাল্লাবাজ, কামলাবাজ, হাসনাবাজ, কুতুবপুর, ভীমখালি বাজারসহ আশেপাশের এলাকায় ত্রান বিতরণ করে এই বিশেষ দল। চাল, ডাল, তেল, আলু পেয়াজ সহ নিত্যদিনের প্রয়োজনীয় সব খাদ্যসামগ্রী, মসলা, সাবান, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র এই বিতরণ সামগ্রীতে ছিল।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে জানানো হয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আমরা সিলেটবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য ও অনুপ্রেরণার ব্যাপার হলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। তারা নিজেদের তাগিদেই বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
প্রায় দুইদিনের এই কার্যক্রম শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই বিশেষ দল এখন ঢাকা পৌছেছে। সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতির চাক্ষুষ বর্ণনা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় যে, তারা এই সামাজিক কার্যক্রমকে চলমান কার্যক্রম হিসেবে রাখবে।

ইভেন্টির নাম দেওয়া হয় ‘হার্ট ফর হিউম্যানিটি’। ‘হার্ট ফর হিউম্যানিটি’ ইভেন্ট শুরু হয় গত ১৯ জুনে যার ব্যাপ্তিকাল ছিল ১১ দিন যার নেতৃত্বে প্রদান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সমস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, “সবকিছুর পর আমাদের সবার ত্যাগ ও শ্রমের বিনিময়ে আমরা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। এত বড় একটা ইভেন্টে আমরা কাজ করার সুযোগ পেয়েছি যার অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর এই শ্রমের উত্তম বদলা নিশ্চয়ই আল্লাহ দান করবে।”

ক্যাপশনঃ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় এক হাজারের বেশী বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রান হিসেবে চাল, ডাল, তেল, আলু পেয়াজ সহ নিত্যদিনের প্রয়োজনীয় সব খাদ্যসামগ্রী, মসলা, সাবান, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র বিতরণ করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত