আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মহসিন আলীর শূণ্য আসনে প্রার্থী হবেন তার স্ত্রী

মহসিন আলীর শূণ্য আসনে প্রার্থী হবেন তার স্ত্রী

সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ
মহসীন আলীর মৃত্যুতে শূন্য হওয়া
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে
প্রার্থী হবেন তাঁর স্ত্রী সায়রা
মহসীন। এ কথা জানিয়েছেন প্রয়াত
মন্ত্রীর মেয়ে সৈয়দা সানজিদা শরমিন।
সানজিদা শরমিন বলেন, আব্বার অনেক
স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে।
মৌলভীবাজারকে নিয়ে তাঁর অনেক
স্বপ্ন ছিলো। এই স্বপ্নগুলো
পূরণের জন্য আমরা চাচ্ছি এই আসনে
আম্মা যেনো প্রার্থী হন। আমরা
তাঁকে এ কথা জানিয়েছিও। দলীয়
নেতাকর্মীরাও চাচ্ছেন আম্মা
প্রার্থী হোক। কিন্তু আব্বার মৃত্যুতে
মানসিকভাবে বিধ্বস্ত থাকায় আম্মা এখনো
এ ব্যাপারে কিছু বলেননি। আশা করছি,
দু'একদিন পর তিনি সম্মতি জানাবেন।
ইতোমধ্যে সায়রা মহসীনের পক্ষে
প্রচারণা শুরু করেছেন তাঁর সমর্থকরা।
ফেসবুকে 'সায়রা মহসীনকে এমপি
হিসেবে দেখতে চাই' নামে খোলা
হয়েছে পেজ।
ফেসবুকে পেজ খোলা সম্পর্কে
সানজিদা শরমিন বলেন, এটি দলীয়
নেতাকর্মী ও আব্বার অনুসারীরাই
খুলেছেন।
মহসীন কন্যা বলেন, আব্বা বেঁচে
থাকতে আমাদের বাসার দরজা যেমন
সকলের জন্য খোলা ছিলো, এখনও
সব মানুষের জন্য উন্মুক্ত রয়েছে।
সদ্য প্রয়াত সৈয়দ মহসিন আলী পর পর
দু'বার মৌলভীবাজার-৩ আসনের সংসদ
সদস্য নির্বাচিত হন। প্রথমবার তিনি সাবেক
অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের
মতো বর্ষিয়ান প্রার্থীকে পরাজিত
করে সাংসদ নির্বাচিত হন। এর আগে
মৌলভীবাজার পৌরসভার তিন তিন বারের
নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মহসীন
আলী।
জানা যায়, মহসীন আলীর মৃত্যুতে শূন্য
হওয়া মৌলভীবাজার-৩ আসনে মহসীন
পত্নী সায়রা মহসীন ছাড়াও বর্ষিয়ান
আওয়ামী লীগ নেতা ও মৌলভীবাজার
জেলা পরিষদের প্রশাসক আজিজুর
রহমান, স্বেচ্ছাসেবক লীগের
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত
পুরকায়স্থ এবং জেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক ও
মৌলভীবাজার চেম্বার অব কমার্সের
সভাপতি কামাল হোসেন প্রার্থী হওয়ার
লড়াইয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ
করেন মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন
আলী।
নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং
ডায়াবেটিস রোগে মারাত্নক অসুস্থ
সমাজকল্যাণ মন্ত্রীকে গত ৫ আগস্ট
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া
হয়। ৪ আগস্ট রাতে হবিগঞ্জের
মাধবকুন্ডে এক আলোচনা সভাতেই
অসুস্থবোধ করেন মহসিন আলী।
এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম
হাসপাতালে ভর্তি করা হয়।
১৬ সেপ্টেম্বর তার নিজের এলাকা
মৌলভীবাজারে মন্ত্রীর বাবা-মায়ের
পাশে তাঁকে সমাহিত করা হয়

শেয়ার করুন

পাঠকের মতামত