আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দেশে নতুন ছয় প্রজাতির ৬ সাপ, রয়েছে সিলেটেও

দেশে নতুন ছয় প্রজাতির ৬ সাপ, রয়েছে সিলেটেও

দেশে নতুন ছয় প্রজাতির সাপের সন্ধান মিলেছে। এ ছাড়া এক প্রজাতির সাপ সিলেট অঞ্চলের পর পার্বত্য চট্টগ্রামেও পাওয়া গেছে। নতুন প্রজাতির একটি সাপের বিস্তারিত তথ্যসহ গবেষণা প্রবন্ধ গত শুক্রবার ইউরোপীয় বাণিজ্যিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রিসার্চগেটে প্রকাশ হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে পাওয়া সাপটির গবেষণাপত্র প্রকাশ হয়েছে সোমবার।

সাপ সংরক্ষণবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন উইংয়ের চার গবেষক এসব সাপ পেয়েছেন। নতুন পাওয়া বাকি পাঁচ সাপ নিয়ে তাদের গবেষণাপত্র শিগগির প্রকাশ হবে বলে জানিয়েছে দলটি। এ নিয়ে দেশে বিচরণকারী রেকর্ডকৃত সাপের প্রজাতির সংখ্যা দাঁড়াল ৯৯টিতে।

গত ২৫ নভেম্বর রিসার্চগেটে প্রকাশ হওয়া ঢোড়া গোত্রের সাপটির নাম রাখা হয়েছে দাগি ঘাড় ঢোড়া। অন্য ঢোড়া সাপের মতোই এর কোনো বিষ নেই। বেশ সরু আর দেড় থেকে দুই ফুট দৈর্ঘ্যের সাপটি নদী, জলাশয় ও পুকুরে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও নড়াইলের তুলারামপুরে এ সাপ দেখা গেছে। এর আগে ১৯৭৭ সালে ভারত ও নেপালে এ জাতের সাপ দেখা গেছে।

সিলেটের পর চট্টগ্রামে পাওয়া সাপটির নাম কলার্ড ব্ল্যাক-হেডেড বা হলুদ ঘাড়ের কালো মাথার সাপ। দিনাচর সাপটি আগে শুধু সিলেট বিভাগীয় বনাঞ্চলে রেকর্ড ছিল। গবেষক দল পার্বত্য চট্টগ্রামেও এ সাপের সন্ধান পেয়েছে। এ সাপের দৈর্ঘ্য ৬০-৭০ সেন্টিমিটার। দুর্লভ সাপটির বিচরণ চিরসবুজ বনেই। এই সাপ পাঁচটি ডিম দিয়ে থাকে। এর আগে লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং রাজকান্দি সংরক্ষিত বনে সাপটি রেকর্ড করা হয়। গবেষক দল কালো মাথার সাপটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামচিওরি গ্রামে পেয়েছে।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন উইংয়ের ইফতেখার মাহমুদ, আদনান আজাদ, মাহফুজুর রহমান, আশিকুর রহমান গবেষণা কাজটি করেছেন। আদনান আজাদ আসিফ বলেন, সাপ নিয়ে আমরা দীর্ঘদিন গবেষণা ও সচেতনতার কাজ করছি। সরীসৃপজাতীয় প্রাণী নিয়ে গবেষণায় দেশের ১৬টি জেলার নদী ও জলাভূমিতে জরিপ করেছি। আমাদের দেশে ৯৫ শতাংশ সাপের বিষ নেই। ওরা নির্বিষ বা বিষমুক্ত সাপ। বাকি মাত্র পাঁচ ভাগ সাপের বিষ থাকলেও তারা কখনোই তীব্র ভয় বা আঘাত না পেলে ছোবল দেয় না। পরিবেশের জন্য সাপ অত্যন্ত উপকারী প্রাণী। এই বিষয়ে আমাদের ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত