আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শুক্রবার সিলেটে ৫ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শুক্রবার সিলেটে ৫ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেটে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর আওতাধীন কিছু এলাকায় সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী মো. ফজুলর রহমান। গতকাল বুধবার বিউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরের ভেতরে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর আওতাধীন ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হুসেন গলি, বড়বাজার, দারুস সালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাঁশবাড়ী, বাদামবাগিচা, লেচুবাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আবাসিক এলাকা, আম্বরখানা, ঘূর্ণি আবাসিক এলাকা, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিল চিশ, সুবিদবাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী ছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট, মির্জাজাঙ্গাল, রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, কোতোয়ালি থানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কিন ব্রিজ, কাজিরবাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট ও মনিপুরী পাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী মো. ফজুলর রহমান বলেন, ‘জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্রাহকদের সাময়িক ভোগান্তি হবে। এ জন্য আমরা আগেই দুঃখ প্রকাশ করছি। মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত