আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ঢাকার রাজপথ কাঁপালেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

ঢাকার রাজপথ কাঁপালেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হচ্ছে আজ। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে আজ (শনিবার- ১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশ ঘিরে সকাল থেকে দলে দলে বিএনপি নেতাকর্মীদের গোলাপবাগ মাঠের দিকে আসতে দেখা যায়।

এদিকে, ঢাকার গণসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছেন সিলেট বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। গত দু-তিন ধরেই তারা জড়ো হতে থাকেন। আজ সকালে খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যান সিলেট বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, সকাল পৌনে ১০টার রাজধানীর কমলাপুর টিটিপাড়া থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মীর একটি বড় মিছিল সমাবেশস্থলে যায়। এসময় স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা খালেদা জিয়াসহ বিএনপির সকল কারারুদ্ধ নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং এ সরকারের পতন দাবি করেন।

খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে মিছিলে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগরের সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগরের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সৈয়দ মইনুদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডাভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদল সভাপতি শাহ নেওয়াজ বকত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসবেক দলের জেলা সদস্য সচিব শাকিল মুরশেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আফসান রাব্বি প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত