আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে বৃটিশ কাউন্সিলের নিজস্ব ঠিকানা হচ্ছে শিগগিরই

সিলেটে বৃটিশ কাউন্সিলের নিজস্ব ঠিকানা হচ্ছে শিগগিরই

বৃটিশ কাউন্সিল শিগগিরই তাদের সুপরিসর ক্যাম্পাসে
স্থানান্তরিত হতে যাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে
চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিল কর্তৃপক্ষ।
নগরীর হাউজিং এস্টেট এলাকায় একটি স্বতন্ত্র
বাড়িতে কার্যালয় স্থাপনের আনুষ্ঠানিকতা শুরু
হয়েছে।
কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে এ
কার্যালয়ে স্থানান্তরিত হতে পারে বৃটিশ কাউন্সিল।
নতুন এ কার্যালয়ে বৃটিশ কাউন্সিলের পরীক্ষা
কেন্দ্র ছাড়াও একটি সমৃদ্ধ লাইব্রেরী ও আধুনিক
তথ্য প্রযুক্তি সেবাকেন্দ্র গড়ে তোলার
পরিকল্পনা রয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে বৃটিশ
কাউন্সিল, সিলেট অফিসের উদ্যোগে আয়োজিত
এক সুধী সমাবেশে এ তথ্য জানিয়েছেন
কাউন্সিলের উর্ধ্বতন কর্মকর্তারা।
বৃটিশ কাউন্সিল সিলেট অফিসের ইনচার্জ কফিল
হোসাইনের সঞ্চালয়নায় সুধী সমাবেশে সংক্ষিপ্ত
বক্তব্যে বৃটিশ কাউন্সিলের চীফ অপারেটিং অফিসার
আড্রিয়ান গ্রিয়ার বলেন, ১৯৫১ সাল থেকে
উপমহাদেশে বৃটিশ কাউন্সিল কাজ করছে। বৃটিশ
কাউন্সিল আগ্রহী শিক্ষার্থীদের মাঝে
পাশ্চাত্যের আধুনিক শিক্ষার সাথে এই অঞ্চলের
শিক্ষার্থীদের সেতু বন্ধন হিসেবে কাজ
করছে। বিশেষ করে ইংরেজী শিক্ষার বিকাশে
বৃটিশ কাউন্সিল শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের
প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে, যা বাংলাদেশে
ইংরেজী শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সিলেটের সুধীজন ছাড়াও উপস্থিত
ছিলেন বৃটিশ কাউন্সিলের সাউথ এশিয়া রিজিওনের
পরিচালক স্টিফেন রোমান, উপ পরিচালক রবিন রিকার্ড
ও বৃটিশ কাউন্সিল, বাংলাদেশ-এর ডিরেক্টর এক্সাম
দীপ অধিকারী।

শেয়ার করুন

পাঠকের মতামত