আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লাক্স চ্যানেল আই সুপারস্টার দ্বিতীয় রানারআপ সিলেটের নীলা

লাক্স চ্যানেল আই সুপারস্টার দ্বিতীয় রানারআপ সিলেটের নীলা

চোখ ধাঁধানো নানা রঙের আলোর ঝলকানি আর আয়োজনের বর্ণাঢ্যতায় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা-২০১৪ এর সেরার মুকুট মাথায় পরলেন নাদিয়া। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা পাঁচের চারজনকে টপকে লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১৪ হন তিনি। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি  ও ১০ লাখ টাকার চেক। । প্রথম রানার আপ হয়েছেন নাজিফা এবং দ্বিতীয় রানারআপ সিলেটের নীলা। এদের দু’জনকে পুরস্কার হিসেবে দেয়া হয় যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ১০টায় শেষ হওয়া এ অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। সৌন্দর্য, ফ্যাশন, নাচ আর সংগীতে পরিপূর্ণ ছিল পুরো আয়োজনটি। অনুষ্ঠানের একপর্যায়ে যখন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস তার গান নিয়ে মঞ্চে হাজির হন, তখন হলভর্তি দর্শকের কাছে অনুষ্ঠানটি আরও মনোজ্ঞ হয়ে ওঠে। জেমস ছাড়াও আগের লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ীরা তাদের বিশেষ পারফরমেন্সের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলেছিলেন পুরো গ্র্যান্ড ফিনালের আয়োজন। এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন নাদিয়া, নীলা, নাজিফা, প্রেমা ও সুপ্রিয়া। সুবর্ণা মুস্তাফা, অপি করিম ও তাহসান-এ তিন তারকার সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের নিখুঁত বিচার কাজের মধ্য দিয়ে এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার গৌরব অর্জন করেন নাদিয়া। গতকালের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এ তিনজনের মধ্যে অনিবার্য কারণবশত: সুবর্ণা মুস্তাফা উপস্থিত থাকতে পারেননি। বাকি দু’জনের সঙ্গে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আলী যাকের, শাকিলা জাফর ও নবেল। অনুষ্ঠানটি শুরু থেকে চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।

শেয়ার করুন

পাঠকের মতামত