আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জগন্নাথপুরে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে পুলিশ

জগন্নাথপুরে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ রোববার সকাল ছয়টা থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচি আটঘর গ্রামের একটি বাড়িতে এ অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলছে বলে জানা গেছে। পুলিশের দাবি, আগ্নোয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারে এ অভিযান চালানো হচ্ছে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সকাল থেকে ঘটনাস্থলে আছি। ওই বাড়িতে বেশ কিছুদিন ধরে রাতে সন্দেহজনক কয়েকজনের আনাগোনার অভিযোগ পাওয়া গেছে। আমরা ওই বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে পরীক্ষা করে দেখছি, সেখানে কিছু আছে কি না। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।’ পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাড়ির মালিকের নাম আফজাল খান। তিনি ফেচি আটঘর গ্রামের আখলাক খানের ছেলে।

গত শুক্রবার জগন্নাথপুর থানা-পুলিশ একটি মামলার সমন নিয়ে আফজালের বাড়িতে গেলে আফজাল পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় পুলিশ আফজালের ঘরে ঢুকতে চাইলে তিনি বাধা দেন। এতে পুলিশের সন্দেহ হয়। পরে জগন্নাথপুর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম আছে। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল ছয়টা থেকে পুলিশ বাড়িটি ঘেরাও করে অভিযান চালিয়ে যাচ্ছে।

আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য শওকত হোসেন বলেন, ‘আমাদের ধারণা, ওই বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম আছে। আজ সকাল থেকে পুলিশ অভিযান শুরু করেছে।’ দুপুর ১২টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এখনো অভিযান চলছে। ওই বাড়িতে কোনো ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম আছে কি না, তা অভিযানের পর জানা যাবে। তবে বাড়ির মালিক আফজাল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত