আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি বাবুল, সম্পাদক হক

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি বাবুল, সম্পাদক হক

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৈয়বুর রহমান বাবুল সভাপতি ও আব্দুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার সমিতি ভবনে পাঁচটি পদে সরাসরি ভোট হয়। বাকি ১০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইনজীবী মো. শামছুল হক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আমিরুল হক। ভোট গণনা শেষে রাত ৯টায় তাঁরা ফল ঘোষণা করেন।

জানা যায়, তৈয়বুর রহমান বাবুল ১৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী সৈয়দ শামসুল ইসলাম পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল হক পেয়েছেন ১২৭ ভোট এবং তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী মো. শেরে নূর আলী পেয়েছেন ১২০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল আলম ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী অশোক গোস্বামী পেয়েছেন ১৩২ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুল খালেক পেয়েছেন ১০৩ভোট। সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট খোরশেদ আলম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী জয়শ্রী দেব পেয়েছেন ১৪৩ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ সভাপতি পদে নানু মিয়া, গৌরাং পদ দাস। অর্থ সম্পাদক পদে নেছার আহমদ, পাঠাগার সম্পাদক পদে জিয়াউর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে সাদিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে জয়নাল আবেদীন, বিমান কান্তি দাস, আফিজ মিয়া ও শাহীনুর রহমান শাহীন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আমিরুল হক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত