আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শাবিপ্রবির ভবন থেকে পড়ে আহত রংমিস্ত্রির মৃত্যু

শাবিপ্রবির ভবন থেকে পড়ে আহত রংমিস্ত্রির মৃত্যু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপ ভবন থেকে পড়ে গুরুতর আহত রংমিস্ত্রি মারা গেছে ।বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের আইসিইউতে নাঈম আহমেদ (২০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের চাচা ইমরান আহমদ। এছাড়া আইসিইউতে দায়িত্বরত চিকিৎসকরাও এ বিষয় জানিয়েছেন।

এ বিষয়ে জানতে শাবিপ্রবির প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানকে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। নাঈম সিলেটের জালালবাদ থানার ইনাতাবাদের মো. ওয়াতির আলির ছেলে। তিনি ওয়ার্কশপ ভবনে রংয়ের কাজ করছিলেন। গত দুইদিন আগে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপে রংয়ের কাজ করতে গিয়ে বাঁশ ভেঙে গুরুতর আহত হয় নাঈম। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাঈমের চাচা ইমরান আহমেদ পূর্বে জানিয়েছিলেন,ভবনের ওপর থেকে পড়ায় মুখের চোয়ালে এবং মাথায় আঘাত লেগেছিল। নাক থেঁতলে গেছে। এতে অনেক ব্লিডিং হয়েছে। সে গত দুইদিন লাইফ সাপোর্টে ছিলেন। তার শ্বাস প্রশ্বাস কৃত্রিমভাবে চলছিল; এছাড়া শরীরে রক্ত দেওয়া হচ্ছিল। তার দুই হাতও ভেঙে যায়।

ভবন নির্মাণ শ্রমিকরা জানিয়েছিলেন, ভবনের ওপর থেকে মাটিতে পড়ার সাথে সাথে তার নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী প্রথমে নাঈমকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে; সেখান রাগীব রাবেয়া মেডিকেলে এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত