আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রেনে চড়ে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

ট্রেনে চড়ে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন আগামীকাল সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন । শনিবার (২১জানুয়ারি) ভোর ৫টায় রেলপথে ট্রেনে সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবেন তিনি। এরপর রাত ১০টা ২০মিনিটে বিমানযোগেই ঢাকায় ফিরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরসূচী অনুযায়ী শুক্রবার রাত সাড়ে আটটায় ঢাকার কমলাপুর রেলস্টেশন হতে উপবন এক্সপ্রেস, সেলুন কোচ নম্বর-১২ রেলযোগে সিলেট রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং শনিবার (২১ জানুয়ারি) ভোর ৫টায় রেলযোগে সিলেট রেলস্টেশন পৌঁছাবেন। সকাল ১০টায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চাঁনপুর খেয়াঘাট সুরমা নদীর ডানতীরে সুরমা নদীর ড্রেজিং কাজের উদ্বোধন করবেন। তার পর সকাল সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভবন উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন।

দুপুর আড়াইটায় বিমানবন্দরস্থ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাল চারটায় নগরীর জল্লারপারস্থ গ্র্যান্ড প্যালেস হোটেলে তিনদিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর সন্ধ্যা ৬টায় গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে থাকবেন সহধর্মিনী সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনামুল হাবীব, উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা এবং পররাষ্ট্রমন্ত্রী’র ব্যক্তিগত কমকর্তা-কর্মচারীবৃন্দ সফরসঙ্গী থাকবেন। পরে রাত ১০টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে রওয়ানা দেবেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত