আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছিল পরিবহন ধর্মঘট। সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে সকাল পৌনে ১১টার দিকে সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ধর্মঘট প্রসঙ্গে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম বলেন, ‘আলী আকবর রাজন যে মামলায় গ্রেফতার হয়েছেন, সে মামলার কারণে আমরা ধর্মঘটে যাইনি। ওই মামলায় গ্রেফতারের পর তাকে নতুন আরো দু-একটি মামলায় জড়ানোর কারণে আমরা আন্দোলনে গেছি। তিনি রাজনীতি করেন, রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন। তিনি ন্যায় করেছেন নাকি অন্যায়, তা আদালত দেখবেন। আমরা আদালতকে মানি। কিন্তু পরবর্তীতে নতুন কিছু মামলায়, মিথ্যায় মামলায় জর্জরিত করার কারণে আমরা কঠোর অবস্থানে গেছি ।

তিনি আরও বলেন, ‘আমরা গত ১১ তারিখ স্মারকলিপি দিয়ে ২২ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম। আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু হয়েছিল। গত রাতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাহেবের সাথে কথা বলে প্রশাসনের কর্মকর্তারা আশ্বস্থ করায়, ফেডারেশনের নির্দেশক্রমে আপাতত আমরা কর্মবিরতি স্থগিত করছি।’

এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সোমবার সকাল থেকে শুরু হয় ধর্মঘট। আজ সিলেট জেলায় এবং কাল থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত