আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সিলেট শিক্ষা বোর্ডে পাস করেছে ৫৪ হাজার ১২২ জন। যাদের মধ্যে ২২ হাজার ৮৭৮ জন ছাত্র এবং ৩১ হাজার ২২২ জন ছাত্রী। ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ৬১ শতাংশ আর মেয়েদের ৮২ দশমিক ৬১ শতাংশ। বিভাগে পাসের হার বিবেচনা করলে এগিয়ে আছে মেয়েরা। গত বছর বিভাগে ছেলেদের পাসের হার ছিল ৯৩ দশমিক ৬৮ শতাংশ আর মেয়েদের ছিল ৯৫ দশমিক ৭৩ শতাংশ।

সিলেট বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। জিপিএ-৫ প্রপ্তদের মধ্যে ২ হাজার ১৮২ জন ছাত্র এবং ২ হাজার ৬৮৯ জন ছাত্রী। বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে মেয়েরা। গত বছরে তুলনায় এ বছর জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ১৪০ টি। গতবার বিভাগে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী। এ তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল। এ সময় তিনি জানান, ফলাফল অনুযায়ী এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। যাদের মধ্যে ২৮ হাজার ৬৬৯ জন ছাত্র এবং ৩৭ হাজার ৮২২ জন ছাত্রী। এর মধ্যে পাস করেছে ৫৪ হাজার ১২২ জন। যাদের মধ্যে ২২ হাজার ৮৭৮ জন ছাত্র এবং ৩১ হাজার ২২২ জন ছাত্রী। ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ৬১ শতাংশ আর মেয়েদের ৮২ দশমিক ৬১ শতাংশ।

বিভাগে পাসের হর বিবেচনা করলে এগিয়ে আছে মেয়েরা। গত বছর বিভাগে ছেলেদের পাসের হার ছিল ৯৩ দশমিক ৬৮ শতাংশ আর মেয়েদের ছিল ৯৫ দশমিক ৭৩ শতাংশ। পাশের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত