আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচিতে আ.লীগ-বিএনপির ‘হ্যাটট্রিক’!

সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচিতে আ.লীগ-বিএনপির ‘হ্যাটট্রিক’!

সিলেটে একের পর এক পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। চলতি মাসেই ইতোমধ্যে দুই দফায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দল দুটি। এবার তৃতীয় দফায় একইদিনে প্রায় কাছাকাছি সময়ে রাজপথে নামছে তারা। আগামী শনিবার জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। একইদিন শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। সেদিন শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এরপর ১৮ ফেব্রুয়ারি মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। সেদিন নগরীতে মানববন্ধন করে মহানগর আওয়ামী লীগ। জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। ঘোষণা অনুসারে, আগামী শনিবার সিলেট জেলা বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, গণতন্ত্র ‘পুনরুদ্ধার’, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে শনিবার বেলা ২টা রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে জেলা বিএনপির পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে এই পদযাত্রা শেষ হবে। তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা কোনো বিশৃঙ্খলা করি না, বিশৃঙ্খলা চাই না। কিন্তু বিএনপির দেখাদেখি পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়াটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এগুলো কাম্য নয়।’

বিএনপি নেতারা জানান, পদযাত্রা কর্মসূচি সফল করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার আওতাধীন সকল ইউনিটের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেবেন। এদিকে, গতকাল বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদবিজ্ঞপ্তি প্রেরণ করা হয়। এতে জানানো হয়, আগামী শনিবার বেলা ৩টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গনে জেলা-মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। বিএনপি-জামায়াতে ‘নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে এই শান্তি সমাবেশ হবে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘চিহ্নিত অপশক্তি গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কর্মসূচি। শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে আমাদের শান্তি সমাবেশ।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত