আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আ.লীগ-বিএনপি আজ সিলেটে মাঠে নামছে

আ.লীগ-বিএনপি আজ সিলেটে মাঠে নামছে

সিলেটে এক ঘন্টার ব্যবধানে পৃথক কর্মসূচি নিয়ে আজ মাঠে আওয়ামী লীগ ও বিএনপি। জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি আর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। বিএনপির কর্মসূচি বেলা ২টায় শুরু হবে। আওয়ামী লীগের কর্মসূচি শুরু হবে বিকাল ৩টায়।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ঘোষিত কর্মসূচি অনুসারে, আজ শনিবার সিলেট জেলা বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, গণতন্ত্র ‘পুনরুদ্ধার’, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে শনিবার বেলা ২টা রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে জেলা বিএনপির পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে এই পদযাত্রা শেষ হবে।

শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির হয়, আজ শনিবার বিকাল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গনে জেলা-মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। বিএনপি-জামায়াতে ‘নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে এই শান্তি সমাবেশ হবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘চিহ্নিত অপশক্তি গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কর্মসূচি। শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে আমাদের শান্তি সমাবেশ।’

আওয়ামী লীগ ও বিএনপির এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, সিলেটে একের পর এক পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। চলতি মাসেই ইতোমধ্যে দুই দফায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দল দুটি। এবার তৃতীয় দফায় আজ একই দিনে প্রায় কাছাকাছি সময়ে রাজপথে নামছে তারা।

গত ৪ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। সেদিন শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এরপর ১৮ ফেব্রুয়ারি মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। সেদিন নগরীতে মানববন্ধন করে মহানগর আওয়ামী লীগ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত