আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে চড়া মাছ-মাংস আর ডিমের বাজার

সিলেটে চড়া মাছ-মাংস আর ডিমের বাজার

সিলেটে চড়া মাছ-মাংসের বাজার। এছাড়া প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সিলেটের বাজারে এর আগে এত দামে মাছ-মাংস আর ডিম কিনতে হয়নি কাউকে। ফলে গরিব, এমনকি মধ্যবিত্ত লোকজনকেও খাদ্য তালিকা থেকে ডিম এবং মাংস বাদ দিতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি গরুর মাংস ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস ৮০০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে। ছোট সাইজের চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকায়।

মাছ ও মাংস বিক্রেতারা বলছেন, মাছ ও গরু-ছাগলের দাম বাড়ায় তাদেরও খুচরা বাজারে বেশি দরে বিক্রি করতে হচ্ছে।মূল্যবৃদ্ধির কারণে মাংস বিক্রির পরিমাণও কমে গেছে। সিলেটের বাজারে গত সপ্তাহের মতো আজও ব্রয়লার মুরগি ২২০-২৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, গরম মসলার বাজারে রসুনের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। গত সপ্তাহে রসুন (বড় সাইজ) প্রতি কেজি ২০০-২০৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে ১৯৫-২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কেজিতে সাত টাকা ও আলুর দাম কমেছে পাঁচ-সাত টাকা পর্যন্ত। গত সপ্তাহে প্রতি কেজি আলু ২৫ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে ১৮-২০ দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি এলসির পেঁয়াজ এখন ৩২-৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ৪০ টাকায় বিক্রি হয়েছে।

অপরদিকে, সিলেটে শাকসবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। মহানগরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে শাকসবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দামও মোটামুটি স্বাভাবিক। খুচরা বাজারে প্রতি কেজি আলু ২০ টাকা, কাঁচামরিচ ১৩০-১৪০ টাকা, ধনেপাতা ১৩০ টাকা, টমেটো ২০ টাকা, শিম ৩৫-৪০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, করলা ৪০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, ফুলকপি ২৫ টাকা, গাজর ৪০-৫০ টাকা, বরবটি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙা ৪৫ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা ও পেঁপে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকা, মিষ্টিকুমড়া আকারভেদে ৭০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচকলা ৩৫ টাকা, প্রতি আঁটি লাল ও পালংশাক ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত